টানা কয়েক ব্ছর ধরে ঢালিউডের দুই শীর্ষস্থানীয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে চলা বাকবিতণ্ডা আপাতত বন্ধ থাকলেও এবার পুরনো দ্বন্দ্বে ফিরেছেন অপু ও পরীমনি। বিভিন্ন বিভিন্ন সময়ে একে-অন্যকে খোঁচা দিয়ে আসছেন এই দুই নায়িকা। ফের প্রকাশ্যে এল তাদের মধ্যকার দ্বন্দ্ব ও বিবাদ ।চলছে কাদা ছোড়াছুড়িও।
এবারের ঘটনার সুত্রপাত অপু বিশাসের একটি বক্তব্য ঘিরে। পরীমনির সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা অপুর কাছে প্রশ্ন করেন; সেখানে তিনি জানান, শিল্পীদের সবসময় গোছানো জীবনযাপন করা উচিত। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি পরী।
এরপর ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার বারিশা হককে ইঙ্গিত করে নিজের একটি অভিমত তুলে ধরেন। অপুর মতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা সংশ্লিষ্টদের মাথায় রাখা উচিত। ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় দেওয়া নিয়ে আপত্তি রয়েছে অভিনেত্রীর। ফেসবুকে সেই ভিডিও শেয়ার দিয়ে অপুকে খোঁচা দেন পরীমনি। অপু বিশ্বাসকে তীর্যক ভাষায় আক্রমণ করেন পরী, ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন।
এবার গণমাধ্যমের সামনে রীতিমতো ফুঁসে উঠলেন অপু। একটি অনুষ্ঠানে গিয়ে পরীমনির নাম উচ্চারণ না করেই দিয়েছেন কড়া জবাব। এ সময় পরীমনির সিনেমা ক্যারিয়ার নিয়ে তিনি মন্তব্য করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমা এখনো নির্মাণাধীন অথবা সেভাবে আলোচনায় আসেনি।
আবার কেন চটলেন পরীমনি?
সেরা অভিনেত্রী অপু বিশ্বাস!
‘সরি ধুয়ে পানি খা’: সাংবাদিকদের উদ্দেশে পরীমনি