দেশ রূপান্তর কর্মীদের ২০ লাখ টাকা প্রণোদনা দিলেন রূপায়ণ চেয়ারম্যান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ এএম

দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী চলছে। এই বিশেষ মুহূর্তে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল দেশ রূপান্তরের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের অনুপ্রেরণা দিতে ২০ লাখ টাকার প্রণোদনা ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তরের কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় কেক কেটে উদযাপনের শুভ সূচনা করেন রূপায়ণ চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান ও পত্রিকাটির প্রকাশক মাহির আলী খাঁন রাতুল এবং ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রূপায়ণ চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, পাঁচ বছরের পথচলায় দেশ রূপান্তর অনেক সাড়া জাগানো খবর প্রকাশ করেছে। আগামীতেও যেন তা অব্যাহত থাকে। প্রতিষ্ঠানটিতে কর্মরতরা যেন যথাযথ সুযোগ-সুবিধা পায় এ বিষয়ে রূপায়ণ গ্রুপ লক্ষ্য রাখে। এছাড়া বিভিন্ন সংবাদ প্রকাশের কারণে চাপের মুখে পড়লেও দেশ রূপায়ণ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে এমনই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রুপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, বার্তা সম্পাদক শাহ আলম বাবুল, জেনারেল ম্যানেজার মো. হারুনের রশীদ, প্রধান প্রতিবেদক আশরাফুল হক, বিশেষ প্রতিনিধি উম্মুল ওয়ারা সুইটি, সরোয়ার আলম, শরীফুল আলম সুমন, মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত