সল্টের পরপর দুই সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম

ত্রিনিদাদে চতুর্থ ম্যাচে ফিল সল্টের অনবদ্য সেঞ্চুরিতে টি২০ ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। ৩ উইকেটে ২৬৭ রান করা ইংল্যান্ডের এই পাহাড় টপকাতে রীতিমতো রেকর্ড করতে হবে উইন্ডিজকে।

উদ্বোধনী জুটিতে ১১৭ রান তোলার পর জশ বাটলার আউট হন ২৯ বলে ৫৫ রান করে। এরপর ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফিল সল্ট। ৯ বলে ২৪ রান আসে উইল জ্যাকসের ব্যাট থেকে। সল্ট ফেরার আগে করে যান ৭ চার ও ১০ ছয়ে ৫৭ বলে ১১৯ রান।

২১ বলে ৫৪ রান করে লিয়াম লিভিংস্টোন ও ৪ বলে ৬ রানে হ্যারি ব্রুক অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। আকিল হোসেন, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার একটি করে উইকেট পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত