ম্যাঙ্গো স্কোয়াড নামের একটি ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানিয়ে বেশ রাতারাতি পরিচয় গিয়েছিলেন শামীম হাসান সরকার। এরপর টেলিভিশনে আসেন। অভিনয় করেন অনেক দর্শকপ্রিয় নাটকে। এরই ধারাবাহিকতায় তিনি একের পর নাটক করে গেছেন। এসব করতে গিয়ে বুঝলেন তিনি ভুল পথে হাঁটছেন। তবে নতুন বছরে সেই পথ পরিবর্তন করতে যাচ্ছেন। এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন এই অভিনেতা।
শামীম লিখেছেন, ২০২৪ সালে আমি কোন জামাই, বউ, বেয়াই, বেয়াইন, প্রবাসী, নিবাসী, ভাশুর, শশুর, পশুর ইত্যাদি নামক গল্পের নাটক থেকে বিদায় নিচ্ছি। অনেক হয়েছে। জীবনে ভুল বারবার করা যায় না ! নতুন বছর নতুনভাবে শুরু করতে চাই। হয় ভালো গল্প এবং এক্সিকিউশন নাহলে শ্যুট না করলাম পকেটে টাকা হোক অল্প।
প্রয়োজনে পেশা বদলে ফেলবেন কিন্তু ভিউ গোণা নাটকে অভিনয় করবেন না- এমনটাই জানিয়ে বলেন, প্রয়োজন মনে হলে চাকরি বদলাবো কিন্তু মনের সুখ তো থাকবে। ইনশাল্লাহ আমি সব সময় পেরেছি। এবারও পারবো। আমি আশা করি আপনারাও আমার সাথে থাকবেন যারা প্রথম থেকে ছিলেন। ভালোবাসি সবাইকে।
তিনি বলেন, ইউটিউবার থেকে টেলিভিশন অভিনেতা হওয়ার পর দেখি এখানে সবাই ইউটিউবারদের চেয়েও বেশি ভিউস গুনে দিনরাত পার করে। এই ফেসবুক ক্লিপস আর ভিউস আমাদের নাটক ধ্বংস করে দিচ্ছে। এটাই যদি বুঝতেন। আমি অনেক ধ্বংস করেছি আর করবো না প্রতিজ্ঞা করেছি ! সময়ের অপেক্ষায় শুধু !
