খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করছিলেন যুবক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ব্যক্তিকে ভাটারা থানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা এ নিশ্চিত করেছেন করেছেন।

জানা যায়, সন্ধ্যা পাঁচটার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকে এবং এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করে। এসময়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানা পুলিশে দিয়ে দেয়। আটক সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকায় ছোহরাবের ছেলে।

এ বিষয়ে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত