ইসি আলমগীর

নির্বাচন একতরফা নয়, তবে বিএনপি এলে ভালো হতো

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:১৬ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরও ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেননা অনেক দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও কমিশন ভবনে তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে।

ইসি আলমগীর বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেওয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত