প্রশ্ন : গ্রামগঞ্জে বর্গাচাষের চুক্তি খুব বেশি হয়। বর্গাচাষের ক্ষেত্রে ফসলের খড়কুটার মালিক কে হবে?
- আবু তাহের হাসান, জামালপুর
উত্তর : বর্গাচুক্তির সময় খড়কুটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হলে তা প্রচলন অনুসারে সিদ্ধান্ত হবে। আমাদের দেশে উভয় পক্ষ ভাগ করে নেওয়ার প্রচলন থাকায় উভয়ে ভাগ করে নেবে। হেদায়া : ৪/৪২৭, আদ্দুররুল মুখতার : ৯/৪৬১, রদ্দুল মুহতার : ৬/২৭৭
