ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিনের গুরুত্ব অনস্বীকার্য। টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসা পুরোটাই ইনসুলিননির্ভর। টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসারও একপর্যায়ে ইনসুলিন অপরিহার্য হয়ে ওঠে। সব মিলিয়ে একটা বড়সংখ্যক ডায়াবেটিসের রোগী ইনসুলিন নেওয়া অবস্থায় রোজা রাখেন। এখন প্রশ্ন হলো, রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করা যাবে কি না?
রোজা অবস্থায় ডায়াবেটিক রোগী ইনসুলিন নিলে রোজা নষ্ট হবে না। কারণ ইনসুলিন রোজা ভাঙার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য কোনো খালি স্থানেও পৌঁছে না।
[সূত্র : (ক) ইবনে আবিদিন, খণ্ড-৩, পৃষ্ঠা ৩৬৭; (খ) ইসলাম ও আধুনিক চিকিৎসাবিজ্ঞান, পৃষ্ঠা ৩২৭]