ডিবির অভিযানে ঢাবি ছাত্রদল সভাপতিসহ আটক ১২

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:০০ এএম

অর্ধশত ককটেল, পেট্রোল ভর্তি বোতল, গানপাউডার ও নির্বাচন বাতিল চেয়ে ছাপানো অর্ধলক্ষাধিক লিফলেটসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল সহ ১২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। অভিযান শেষে রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে এসব তথ্য জানান ডিবি প্রধান।  

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করছি। যারা সাংবিধানিক কাজে বাধা ও নিরাপত্তার জন্য হুমকি হবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিবি প্রধান আরও জানান, ভয় সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণসহ নানাবিধ নাশকতায় জড়িত থাকার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো: খোরশেদ আলম সোহেল (৩২) এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ (৪৩) সহ ছাত্রদল এবং যুবদলের ১২ জনকে আটক করা হয়েছে। তিনি দাবি করে বলেন, আটক হওয়া নেতাকর্মীরা জিজ্ঞাসাবাদে জানায়, বিএনপি নেতা রিজভী, টুকু, সালাম এবং নজরুল ইসলাম খানের নির্দেশনায় এই ধরনের কাজ করতেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত