গুলশানে তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশ সদস্যদের অবস্থান ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে পুলিশ সেখানে গেলেও তারানা হালিমকে বাসায় পাওয়া যায়নি। 

শনিবার (২১ নভেম্বর) বেলা ৩টার পর পুলিশ সদস্যরা রাজধানীর গুলশান-২ এলাকার ওই ভবনে গিয়েছিলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়। সেখানে পুলিশ অবস্থান করলেও তাকে পায়নি। 

এই বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’

তবে ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না। তিনি আরও বলেন, ‘স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত