ভোর চারটায় লুকিয়ে দেখা করছিল প্রেমিক-প্রেমিকা। কিন্ত তা দেখে ফেলেন মেয়ের বাবা। এরপর দুজনকেই কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন তিনি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বুদায়ু জেলার।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি নিজের হাতে তার মেয়েকে (১৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন। মেয়ের প্রেমিককেও (২০) মেরেছেন তিনিই। খুনের পর অস্ত্রটি থানায় জমা দিয়েছেন।
অভিযুক্ত বাবার নাম মহেশ। তিনি পুলিশকে জানিয়েছেন, তার মেয়ে প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে সন্দেহ হয়েছিল তার। এরপর থেকেই মেয়ের ওপর নজর রাখছিলেন। একদিন ভোরে মেয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোয় এবং প্রেমিকের সঙ্গে দেখা করে। তা দেখেই রেগে যান বাবা। একপর্যায়ে তিনি যুগলের পিছু নেন এবং ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই কোপান।
পরে রক্তমাখা অস্ত্র নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। যুবকের পরিবারের পক্ষে তার এবং তরুণীর পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণীর বাবা এবং মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২-সহ একাধিক ধারায় মামলা হয়েছে।
মডেলকে গুলিতে ঝাঁঝরা করলেন হোটেল মালিক!