সহিংসতার শঙ্কায় ২টি স্থানে ১৪৪ ধারা জারি

  • জনসভার স্থান ও এর পার্শবর্তী ৪০০ গজের মধ্যে সকল ধরনের সভা, সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে
  • বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০২:০০ পিএম

ঝিনাইদহে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় ২ টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী ও একই সময় শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী জনসভার আয়োজন করে।

এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা রয়েছে। তাই ওই দুটি স্থান ও এর পার্শবর্তী ৪০০ গজের মধ্যে সকল ধরনের সভা, সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ জারি করার পর ওইসব স্থান থেকে জনসভা মঞ্চের সকল সরঞ্জাম খুলে নেয় আয়োজকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত