রাজকুমারের মৃত্যু, ১৩ ঘণ্টা পাশে শুয়ে থেকেও টের পাননি স্ত্রী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম

একসঙ্গে ট্রেনসফর করছিলেন দম্পতি। সফরের সময় ট্রেনেই ঘুমের মধ্যে মৃত্যু হয় স্বামীর। ওই অবস্থায় স্বামীর পাশে বসে ১৩ ঘণ্টা সফর করেন স্ত্রী। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার। রেলপুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি গুজরাতের আমদাবাদের বাসিন্দা। নাম রাজ কুমার।

জানা গেছে, অযোধ্যা যেতে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে সাবরমতী এক্সপ্রেসে উঠেছিলেন রাজকুমার। সংরক্ষিত কক্ষে তাদের আসন সংরক্ষিত ছিল। রাতে ট্রেনে ওঠে খাওয়া-দাওয়া করে সন্তানরা যে যার আসনে চলে যায়। তবে রাজকুমারের পাশেই বসে ছিলেন তার স্ত্রী প্রেমা।

তিনি জানান, কিছুক্ষণ গল্প করার পর রাজকুমার শুয়ে পড়েন। তার পাশেই বসে ছিলেন প্রেমা। ঘুমের মধ্যেই রাজকুমারের মৃত্যু হয়। পরে সকাল ৮টার দিকে ট্রেন অযোধ্যা পৌঁছালে রাজকুমারকে জাগিয়ে তোলার চেষ্টা করেন স্ত্রী। কিন্তু কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তার। ট্রেন তখন বীরাঙ্গনা লক্ষ্মীবাই স্টেশনে দাঁড়িয়ে।

এ ঘটনায় হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে রেলপুলিশ চিকিৎসক নিয়ে আসে। কিন্তু চিকিৎসক জানিয়ে দেন, কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয় রাজকুমারের।

প্রেমা বলেন, সকাল সাড়ে ৮টা বেজে গেলেও স্বামী উঠছিলেন না। তার শরীরও গরম ছিল। ফলে ধারণা করতে পারেননি কী ঘটে গেছে। কয়েক বার ডাকার পর সাড়া না পেয়ে আর স্বামীকে বিরক্ত করতে চাননি তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত