রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে দগ্ধের পরিমাণ কম হলেও শ্বাসনালী পোড়ার কারণে তারা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘দগ্ধ তিনজন হলেন ডা. কৌশিক বিশ্বাস (৩২), আসিফ মোহাম্মদ খান (৩০) ও নাফিজ আলম (২২)। তাদের শরীরে দগ্ধের পরিমাণ কম। তবে শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা শঙ্কামুক্ত নন।’
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ‘ঢামেকের জরুরি বিভাগে অমিত দেবনাথ (২৭) নামে একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরুতর নয়।’
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪