ট্রেনে আগুন

৪ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম

গোপীবাগে ট্রেনে পুড়ে মৃত্যু হওয়া ৪টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মমতাজ বেগম।

মর্গ সূত্রে জানা যায়, ৪টি মরদেহের মধ্যে ৩ জন নারী এবং একজন পুরুষ বলে শনাক্ত করা গেছে। ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য মৃতদেহ থেকে পাজরের হাড় ও পায়ের হাড় সংগ্রহ করা হয়েছে।

এর আগে মরদেহ ৪টির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান। তিনি জানান, ডিএনএ নমুনা মেলার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এর আগে গতকাল শুক্রবার রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির অন্তত ৫টি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে ৪ জন যাত্রীর মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত