আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। কিন্তু ভোটের দিনে দেখা গেলো রাজধানীর সড়কগুলো প্রায় ফাঁকা। নেই গণপরিবহন ও যাত্রীর চাপ।
আগে থেকেই নির্বাচনের কারণে রবিবার সাধারণ ছুটি দেয়া হলেও নির্বাচনের সময় গণপরিবহন চলাচলের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
রোববার (৭ জানুয়ারি) সকালে মোহাম্মদপুর, ধানমন্ডি, বাংলামোটর, পল্টন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় গাড়ির সংখ্যা খুব কম। এছাড়া ছুটির দিন থাকায় তাড়াহুড়ো ও নেই।
অল্প সংখ্যক গাড়ি অল্প কিছু যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে। তবে রাস্তায় সিএনজি ও রিকশা চলছে বেশি।
এদিকে নির্বাচনের দিনও বিএনপির ডাকে চলছে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি।
