মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান (ট্রাক) পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট।
আজ রবিবার রাতে মেহেরপুরের প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শামীম হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এদিকে ফরাহাদ হোসেন টানা তৃতীয়বারের মতো মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ-উল্লাস করছেন তার সমর্থকরা।
মেহেরপুর বড় বাজারে তার বাসভবনে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন। এ সময় ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ফরহাদ হোসেন এক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অনেক ষড়যন্ত্র ও দলীয় কিছু নেতার চরম অসহযোগিতার মধ্যে এই জয় অভাবনীয়। এটা সুস্থ ধারার ভোটারদের বিজয়।
