মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ বেগম নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
ম,অমতাজের পরাজয়ে দেশের শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন স্থানীয় রাজনীতিতে মমতাজ কতটুকু ভূমিকা রেখেছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা স্থানীয় রাজনীতিই অনেক কিছুই ঠিক করে দেয়। অনেকের ধারণা তার আসনের জনগণের মন রক্ষা করতে পারেননি মমতাজ।
মমতাজের পরাজয়ে সংগীত মহলে বেশ গুঞ্জন চলুছে। অনেকেই এই পরাজয় মানতে পারছেন না। অনেকেই আবার এই পরাজয়কে কাঙ্ক্ষিত বলেই মনে করছেন। মমতাজের শুভাকাঙ্ক্ষীরা মুখে কুলুপ এঁটেছেন।
মানিকগঞ্জ-২ আসন থেকে এরআগে দুই বার নির্বাচিত হয়েছিলেন মমতাজ। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেছেন তিনি। এরফলে নৌকা প্রতীক নিয়ে ‘হ্যাট্রিক’ এর সুযোগ হারালেন এই শিল্পী ও নেত্রী।
বিয়ের মাস পার না হতেই মন খারাপ