হাসপাতাল ছাড়লেন বাফুফে সভাপতি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম

করোনারি বাইপাস সার্জারির পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শারীরিক উন্নতি কিছুটা ধীরগিতির হলেও তার চিকিৎসকরা এ ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বাড়ি ফেরার পর নিজের সমর্থক, অনুরাগী ও দেশের ফুটবল সমাজের সবার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাজী সালাউদ্দিন। নিজের চিকিৎসক দলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত