দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১০:০১ এএম

তীব্র কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার (১০ জানুয়ারি) রাত দেড়টা থেকে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে মুঠোফোনে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, মঙ্গলবার রাত থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। পরে মঙ্গলবার দিবাগত রাত (১০ জানুয়ারি) ১টা ৩০ মিনিটের দিকে কুয়াশা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে নদী পারাপার হতে আসা বেশকিছু যানবাহন নদী পারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়ে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে জানান, কুয়াশার জন্য ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে রাত ১টা ৩০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত