বৈরী আবহাওয়া, মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল সোয়া ৩টার দিকে নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ছালাম হোসেন।
ঘাট সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ৩টার পর হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে পদ্মা নদীতে দমকা হাওয়া ও তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়। এতে নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্ভাব্য দুর্ঘটনা যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ছালাম হোসেন বলেন, নদীতে বৈরী আবহাওয়া ও তীব্র ঢেউয়ের কারণে ফেরি চলাচল নিরাপদ ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
মন্ত্রিসভায় যুক্ত হওয়ার আলোচনায় নতুন ৮ মুখ