বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেল ৪টার দিকে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। জনসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে দলের নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভা শুরু হয়। গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর এটিই আওয়ামী লীগের প্রথম জনসভা।
দুপুর ১টা থেকেই ঢাকা ও আশেপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। জনসভার চলাকালে নিরাপত্তা রক্ষার্থে সোহরাওয়ার্দী উদ্যান ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ৭ জানুয়ারি অনুষ্টিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। আজ সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন নির্বাচিত সংসদ সদস্যরা।
