নারী ‘না’ বললে মেনে নিতে হবে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৪ এএম

প্রেমপুরাণ, কাচের দেয়াল, ইনফিনিটি সিজন টু-এর মতো ওয়েবে কাজ করেছেন। কাজ করেছেন দামাল চলচ্চিত্রেও। সম্প্রতি মোবারকনামায় অভিনয় করে আলোচনায় এসেছেন অভিনেত্রী সামিয়া অথই। তার অভিনয় ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন মাহতাব হোসেন

মোবারকনামায় অভিনয় করে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?

মোবারক নামায় অভিনয় করে ভালো লেগেছে। কারণ গল্পটা ভালো। আদিবা নামের আমার ওই চরিত্রে যে ডিজাইন ছিল সে অনুযায়ী এতটা অ্যাপ্রিসিয়েশন পাব ভাবতে পারিনি। আমাকে এত এত ব্লেসিং করেছে সবাই। আমাকে এত এত ভালোবাসবে সেটা খুব ভালো লেগেছে। এবং আমাকে অনেক নির্মাতা ফোন দিয়েছেন। সাংবাদিকরা ফোন দিয়ে ব্লেসিং করেছেন। যখন একটা গল্পের চরিত্র নিয়ে আলোচনা করে তখন সেটা অবশ্যই আনন্দের।

সিরিজের মূল বক্তব্য অনুমতি ছাড়া স্পর্শ নয়-এর পক্ষেও আপনার চরিত্র ছিল। ব্যক্তিগতভাবে আপনার অভিমত কী?

ব্যক্তিগত জীবনেও আমি মনে করি ‘নো’ মানে ‘না’। নারী কোনোকিছুতে যদি না বলে সেটা আসলে মেনে নেওয়া উচিত। সেটা শুধু পর্দাতেই নয়, ব্যক্তিগত জীবনেও। আমি যদি কোথাও দেখি হ্যারাসমেন্ট, ব্যাড ইনটেনশন, নেগেটিভিটি আমাকে স্পর্শ করার চেষ্টা করে সেখান থেকে আমি সরে আসি। আমি সবাইকে বলব, তাদের নিজের জায়গায় সতর্ক থাকতে, না মানে না। কখনো কাউকে জোর করে হ্যারাসমেন্ট করা উচিত না।

না মানে না এই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার আর উপায় কী?

মেয়েদের জন্য হয়রানিমূলক, যেটা খারাপ সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানাভাবে, ভিডিও বানিয়ে এমনকি মেসেজের মাধ্যমে সবাইকে সতর্ক করতে পারি। এছাড়াও আমাদের পরিবার, বন্ধু পরিজন সবার সঙ্গে এ বিষয়ে আলোচনা করা উচিত। এক্ষেত্রে তারা যেমন সতর্ক থাকবে, তেমনই প্রতিবাদও করবে।

লাইট ক্যামেরা অ্যাকশন এসবের বাইরে সুযোগ বা অবসর পেলে কী করেন?

অবসর পেলে আমি ঘুরতে পছন্দ করি। এটা কমবেশি সবাই জানেন। ঘুরে বেড়ালে আমার মনটা ফ্রেশ লাগে। তবে এ বছর আমি যখনই অবসর পাচ্ছি, আমার চরিত্রগুলো নিয়ে চিন্তা করছি। আমার চরিত্রগুলো কতটা জীবন্তভাবে পোর্ট্রটে করা যায় সেসব নিয়ে ভাবছি। এছাড়াও অবসরে বই পড়ি। সম্প্রতি একটা বই পড়া শেষ করলাম। হুমায়ূন আহমেদের লেখা ‘শুভ্র গেছে বনে’। কিংকর আহসানের হিজলতলা পড়া শুরু করেছি। এছাড়াও ডেল কার্নেগির বই আমার পড়তে ভালো লাগে।

নিজেকে অভিনয় মাধ্যমের কোন স্থানে দেখার ইচ্ছে?

অভিনয়ের জায়গাটায় নিজেকে আসলে পরিবর্তনশীল দেখতে চাই। নিজেকে অনেক বৈচিত্র্যময় চরিত্রে দেখতে চাই, অনেক চরিত্র গড়তে চাই, চরিত্রে ঢুকতে চাই। এই পরিবর্তনশীলটাই আমি দেখতে চাই।

চলচ্চিত্রে নিয়মিত কাজ করার ইচ্ছে আছে কি না?

চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে সবসময় সবার থাকে। আমিও সেটা নিয়মিত করতে চাই, যদি ভালো গল্প এবং গল্পে আমাকে খুঁজে পাই তাহলে অবশ্যই করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত