অজুর আগে পা ভেজানো যায়?

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১১:১৮ এএম

প্রশ্ন: পায়ের শুষ্কতার কারণে অজুর আগে পা ভিজিয়ে নিলে কি অজুর ধারাবাহিকতা পরিবর্তন হয়ে যায়? এতে কি কোনো অসুবিধা আছে?

-মো. খালেদ হাসান, বাহুবল, হবিগঞ্জ

উত্তর: পা শুষ্ক থাকলে তা ধোয়ার সময় কিছু অংশ বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এ কারণে কেউ যদি অজুর পূর্বে পা ভিজিয়ে নেয়, তাতে কোনো অসুবিধা নেই এবং এতে অজুর ধারাবাহিকতাও ভঙ্গ হয় না। কেননা এক্ষেত্রে সে তো পা ধুচ্ছে পরেই। শুরুতে পা ভিজিয়ে নিচ্ছে শুধু এ জন্য যে, পায়ের শুষ্ক জায়গাগুলো যেন ভিজে যায় এবং পরবর্তী পা ধোয়ার সময় সুবিধা হয়। -আল বাহরুর রায়েক : ১/১১

×
সর্বশেষ সর্বাধিক পঠিত