নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চারটি শূন্য পদে ৮৭৯ জনকে নিয়োগ দেবে। আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে আবেদন নেওয়া শুরু হয়ে টলবে আগামী ৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে।  

প্রতিষ্ঠানের নাম:  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

চাকরির ধরন:  সরকারি চাকরি

পদ সংখ্যা: ৪টি

লোকবল নিয়োগ: ৮৭৯ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

অফিশিয়াল ওয়েবসাইট:  https://www.bwdb.gov.bd

পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)

পদসংখ্যা: ৩০টি

বেতন: ৪৪,০০০ থেকে ১,০৫, ৯০০ টাকা (গ্রেড- ৯)

শিক্ষাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি

পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৬৮টি

বেতন: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: হিসাব করণিক

পদসংখ্যা: ৯৭টি

বেতন: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা:  বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৮৪টি

বেতন: ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিটফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত