রানা প্লাজা ধসে সহস্রাধিক মৃত্যুর হত্যা মামলাটি ছয় মাসে নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ এএম

রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

মামলা নিষ্পত্তিকালীন ভবনটির মালিক সোহেল রানার জামিন স্থগিত রাখার আদেশও দেন আপিল বিভাগ।

রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে গত বছরের ৮ মে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৩ শ মানুষের মৃত্যু হয়। যাদের প্রায় সবাই ছিলেন পোশাকশ্রমিক। এ ঘটনায় হওয়া হত্যা মামলার প্রধান আসামি ভবনের মালিক সোহেল রানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত