চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখা যাবে শেখ হাসিনার চরিত্রে। ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই চলচ্চিত্রে কাজের জন্য পারিশ্রমিক নেবেন ১০০ টাকা। সোমবার সকালে দেশ রূপান্তরকে অপু বিশ্বাস নিজেই নিশ্চিত করেছেন।
চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুর চরিত্রের নাম ‘হাসু।’
অপু বিশ্বাস বলেন, প্রথমে সিনেমাটির দুটি নাম ঠিক করা হয়েছিল। যার একটি চূড়ান্ত করা হয়েছে।
এই ছবিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা। এছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানান নির্মাতা।
এ সিনেমা প্রসঙ্গে সালমান হায়দার জানান, ‘২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিলো। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি।২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।’
অপু বিশ্বাসের ১০০ টাকা পরিশ্রমিক নেওয়ার বিষয়ে তিনি বলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’
অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।
জোভানের বিয়ে, বিপত্তিতে নীলাঞ্জনা নীলা
এ সময়টার জন্যই অপেক্ষা করছিলাম