'আমি সেই শক্তিশালী নারী, যে খেলার সঙ্গে পাল্টাচ্ছে পৃথিবীকে'

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:১৭ এএম

লিওনেল মেসির বিজয় এবারে ‘ফিফা দ্য বেস্ট’ এর হয়তো শিরোনাম, তবে রাতটা ছিল মেয়েদের। গোটা অনুষ্ঠানটিই সাজানো হয়েছিল নারী ফুটবলকে উদ্‌যাপনের ছায়া ধরে রেখে। আর তাতে আইতানা বোনমাতির মেয়েদের ‘দ্য বেস্ট’ বর্ষসেরা হওয়া সেরা মুহূর্ত। 

স্পেন ও বার্সেলোনার এই ফরোয়ার্ড মঞ্চে নিজের উদ্‌যাপনের সেই মুহূর্তে একাই ছিলেন। সেটা সম্ভবত সর্বশেষ নারী বিশ্বকাপ ফুটবলের বিজয়মঞ্চে লুইস রুবিয়ালেসের সেই চুমু-কাণ্ডেরই এক তির্যক ইঙ্গিত। 

বোনমাতি সতীর্থ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ কথায় বলেছেন, ‘আমি সেই শক্তিশালী নারীদের প্রজন্মের একজন, যাঁরা এই খেলার সঙ্গে বিশ্বকেও পাল্টে দিচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত