তীব্র শীতের দাপট সাথে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও দেখা মিলছে না। কুয়াশার দাপট কাটিয়ে রোদের উষ্ণতা পাওয়াটা খুব সহজ হচ্ছে না। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপর্যস্ত খেটে খাওয়া সাধারণ মানুষ ও প্রাণীকুল। রাজধানীর বিভিন্ন স্থান থেকে তীব্র শীতে নিন্ম আয়ের মানুষ ও অন্যান্য প্রাণীদের ছবি তুলেছেন মহুবার রহমান ও মারুফ রহমান।
রাজধানীতে বেড়েছে শীতের দাপট
রূপান্তর ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪৫ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম
তিব্র শীতে হাত থেকে সন্তানদের রক্ষা করতে আগুন জ্বালিয়েছেন এক বাবা। ছবিটি রাজধানীর তেজগাঁ থেকে তোলা। ছবিঃ মারুফ রহমান।
তীব্র শীতের হাত থেকে বাঁচতে আগুনই সাধারণ মানুষের একমাত্র হাতিয়ার।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগুনের তাপে শীত নিবারণ করছে মানুষ ও কুকুর ছানা। ছবিঃ মারুফ রহমান।
তিব্র শীতে মায়ের আঁচল পেচিয়ে ঘুমাচ্ছে এক শীশু। ছবিটি রাজধানীর সেগুনবাগিচা থেকে তোলা। ছবিঃ মহুবার রহমান।
শীতের তীব্রতা থেকে কুকুর ছানাটিকে রক্ষা করতে গরম ভাতের মাড় খাওয়াচ্ছেন এক ব্যাক্তি। ছবিটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবিঃ মারুফ রহমান।
শীতে বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের কেনাবেচা। ছবিটি রাজধানীর গুলিস্থান থেকে তোলা। ছবিঃ মারুফ রহমান।
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০