রাজধানী মোহাম্মদপুর বেড়িবাঁধ তিনরাস্তা, চার রাস্তার সংযোগ স্থল হলেও এটি মূলত তিন রাস্তা নামেই পরিচিত। সড়কটির একদিকে বাবুবাজার তার বিপরীত পাশে গাবতলী এবং অন্যপাশে বসিলা হয়ে কেরানীগঞ্জ ও তার বিপরীত পাশে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড। এটি রাজধানীর একটি খুবই গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক। সারাদিন ব্যপী এই সড়কটি জুড়ে থাকে অবৈধ যানবাহনের অবাধ বিচরণ। একই নাম্বার প্লেট আবার কিছু আজব নাম্বারধারি সিএনজি চালিত অটোরিকশা চোখে পরে সড়কটিতে। মূলত রাজধানীর প্রবেশ পথ হওয়ায় কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে যাত্রী পরিবহন করে এই যানবাহন গুলো। প্রধান সড়কের পাশেই বিশাল জায়গা দখল করে এই অবৈধ যানবাহনের স্ট্যান্ড গড়ে উঠায় দিনের বেশির ভাগ সময় যানজট লেগেই থাকে। ফলে শৃঙ্খলা রক্ষায় ব্যপক হিমশিম খেতে হয় এই সড়কে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে ছবিগুলো তুলেছেন মারুফ রহমান।
অবৈধ যানবাহনের অবাধ বিচরণ
রূপান্তর ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম
প্রধান সড়কের পাশেই বিশাল জায়গা দখল করে গড়ে উঠেছে স্ট্যান্ড। ফলে সারাদিন ব্যপী এই সড়কটিতে লেগে থাকে যানবাহনের জটলা।
প্রধান সড়কের পাশেই বিশাল জায়গা দখল করে গড়ে উঠা সিএনজি স্ট্যান্ড।
একদিকে সিএনজি স্ট্যান্ড অন্যদিকে ব্যাটারি চালিত রিকশা গুলোর যাত্রীর জন্য অপেক্ষা। সব মিলিয়ে পথচারীদের ব্যপক ভোগান্তি।
অসম্পূর্ণ নাম্বার প্লেটধারি যানবাহন গুলো এভাবেই রাস্তার পাশে যাত্রীর জন্য দাঁড় করিয়ে রাখা হয়।
রাজধানী মোহাম্মদপুরে তিন রাস্তার অসম্পুর্ণ নাম্বার প্লেটধারি সিনএনজি চালিত অটো রিকশা।
রাজধানী মোহাম্মদপুরে তিন রাস্তার অসম্পুর্ণ নাম্বার প্লেটধারি সিনএনজি চালিত অটো রিকশা।
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০