৯০০ টন কয়লা নিয়ে ডুবল কার্গো জাহাজ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম

যশোরের অভয়নগরে নওয়াপাড়া নৌবন্দর এলাকায় কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ৯০০ টন কয়লা ছিল।

নওয়াপাড়া নৌবন্দর কতৃর্পক্ষের সহকারী পরিচালক মাসুদ পারভেজ জানান, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এমভি পূর্বাঞ্চল-৭ নামের কয়লাবোঝাই জাহাজটি ডান পাশে কাত হয়ে জোয়ারের পানি ঢুকে ডুবে যায়। নওয়াপাড়া নৌবন্দরের ভাটপাড়া এলজিইডি ফেরিঘাটের কাছে পাইকপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, জাহাজটি মোংলার হারবার এলাকা থেকে আনুমানিক ৯০০ টন কয়লা বোঝাই করে গত ৬ জানুয়ারি নওয়াপাড়া বন্দরে আসে। এটি ঘটনাস্থলে বাঁধা অবস্থায় ছিল। তবে বন্দরের নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান মাসুদ।

আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত কার্গো জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত