হিরো থেকো জিরো সেই ম্যাথিউস

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০১:১২ এএম

শেষ ওভারে ২০ রানের কঠিন সমীকরণ মিলিয়ে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। ক্রেইগ এরভিনের ৫৪ বলে ৭০, লুক জঙ্গউইর ১২ বলে ২৫ ও ক্লাইভ মাদানদের ৫ বলে ১৫ রানের ঝড়ে এ জয় পায় জিম্বাবুয়ে। 

চারিত আসালাঙ্কার ৬৯ ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের অপরাজিত ৬৬ রানের সুবাদে ৬ উইকেটে ১৭৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩২ রান। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল ৪২ রানের। ১৮ ও ১৯তম ওভারে তারা নিতে পারে ১২ ও ১০ রান করে। শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ২০ রানে। 

বোলিং করতে এসেই প্রথম বলে নো বলে ছক্কা হজম করেন ম্যাথিউস। পরের দুই বলে জঙ্গউই পারেন ৪ ও ৬। শেষ চার বলে ৩ রান প্রয়োজন ছিল তখন। পরের দুই বলে ১ রান দিলেও পঞ্চম বলে আবার ছক্কা হজম করেন ম্যাথিউস। এক বল হাতে রেখেই ম্যাচ জেতে জিম্বাবুয়ে।

এমন নৈপুণ্যে ম্যাচসেরা হন লুক জঙ্গউই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত