ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ফেরিটিতে ৯টি ট্রাক ও কাভার্ডভ্যান ছিল বলে জানা গেছে। এ পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ। তিনি জানান, ঘন কুয়াশার কারণে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।
