পাটুরিয়ায় ফেরি ডুবি

১০ জনকে জীবিত উদ্ধার, এখনো নিখোঁজ এক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৫ এএম

দৌলতদিয়া রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় ১০ জন উদ্ধার করা হয়েছে। এরমধ্যে চারজন সাঁতরে কূলে আসেন; আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ফেরির চালকের সহকারী নিখোঁজ রয়েছেন। বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ৫ নম্বর ঘাটের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফেরি রজনীগন্ধা বুধবার (১৭ জানুয়ারি) রাত ১টায় দৌলতদিয়া ঘাট প্রান্ত থেকে পাটুরিয়ায় উদ্দেশে রওনা হয়। এরপর ঘন কুয়াশার জন্য পাটুরিয়ার ঘাটের আগে নোঙর করে রাখা হয় ফেরি রজনীগন্ধা। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র দেশ রূপান্তরকে বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি রজনীগন্ধা মোট ৯টি ট্রাক নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়ায় ডুবে যায়। হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন মুঠোফোনে দেশ রূপান্তরকে বলেন, ৯টি পণ্যবাহী ট্রাক যার মধ্যে ২টি বড় ও ৭টি ছোট ট্রাক নিয়ে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাট থেকে পাটুরিয়াঘাটের উদ্দেশে রওনা হয় ফেরিটি। পরবর্তী আমরা শুনতে পাই ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত