প্লেনযাত্রার পুরো সময় টয়লেটেই আটকা যাত্রী!

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

মাঝ আকাশে প্লেনের টয়লেটে গিয়েছিলেন এক যাত্রী। এ সময় দরজার তালায় ত্রুটি দেখা দেয়। ফলে পুরোটা পথ টয়লেটেই পাড়ি দিতে হয় তাকে। বুধবার ( ১৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ফ্লাইটটি ভারতের মুম্বাই থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। একপর্যায়ে ওই যাত্রী টয়লেটে গিয়ে আটকা পড়েন। এ সময় অন্য যাত্রী এবং ক্রুরাও বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করেন। তবে এতেও কাজ হয়নি। প্লেন অবতরণের পর প্রকৌশলী ডেকে ওই যাত্রীকে বের করে আনা হয়।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পাইসজেট। পাশাপাশি প্রতিষ্ঠানটি ওই যাত্রীর প্লেন ভাড়াও ফেরত দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গত ১৬ জানুয়ারি এ ঘটনা ঘটে। একইসঙ্গে টয়লেটে আটকা পড়া যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত