আনফিট মাশরাফীর নেতৃত্বেই ব্যাটিংয়ে সিলেট

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও ঠিকমতো হাঁটতে পারছিলেন না মাশরাফি বিন মোর্ত্তজা। এরপর একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর হাঁটুর অপারেশন করাবেন বলেও জানিয়েছিলেন। এই অবস্থাতেও শুরু থেকে তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী ছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত তাকেই ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক ঘোষণা করে।

মাশরাফির নেতৃত্বেই বিপিএলের দশম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে সিলেট। টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে চট্টগ্রাম।টসের পর টিভির সঙ্গে আলাপকালে মাশারাফী জানান, 'দেখতে ফিটফাট মনে হলেও আসলে তা নয়। শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে সময় লাগবে।'

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : শুভাগত হোম (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান ও কার্টিস ক্যাম্ফার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত