মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান স্যুরের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৈঠকে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন।
আজ শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তারা।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাম্পালায় ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান স্যুরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দ্বিগুণ প্রচেষ্টার আহ্বান জানান।
মন্ত্রীর নির্দেশের পরও বাজারে কমেনি চালের দাম