জনবল নিচ্ছে নওগাঁ সিভিল সার্জন

  • রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে ১০৫ জন নিয়োগ দেওয়া হবে নওগাঁ সিভিল সার্জনের কার্যালয়ে
  • শুধু নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৭ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নওগাঁ সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে ১০৫ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: নওগাঁ সিভিল সার্জনের কার্যালয়

বিভাগ: রাজস্ব খাত

পদসংখ্যা: ৪টি

জনবল নিয়োগ: ১০৫ জন

১. পদ: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি

২. পদ: স্টোরকিপার

পদসংখ্যা: ৪টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

৩. পদ: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ৯৬টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

৪. পদ: ড্রাইভার

পদসংখ্যা: ১ টি

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

চাকরির ধরন: সরকারি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: নওগাঁ

শর্ত: শুধু নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৫ ফেব্রুয়ারি ২০২৪

×
সর্বশেষ সর্বাধিক পঠিত