চাকরি দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বেতন দেড় লাখ

  • এন্টিসিপেটরি অ্যাকশন কোঅর্ডিনেটর (ন্যাশনাল) পদে জনবল নিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৭ পিএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত মানবিক সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটিতে এন্টিসিপেটরি অ্যাকশন কোঅর্ডিনেটর (ন্যাশনাল) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদ: এন্টিসিপেটরি অ্যাকশন কোঅর্ডিনেটর (ন্যাশনাল)

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান, বায়ুমণ্ডলীয় পদার্থবিদ্যা/বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: মৌখিক এবং লিখিত উভয় ক্ষেত্রেই ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০-১২ বছর

বেতন: ১ লাখ ৫০ হাজার টাকা (মাসিক)

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: ঢাকা (মগবাজার)

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত