দেশে-বিদেশে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো নিয়ে অভিযোগের শেষ নেই। কখনও ট্রিপ বাতিল করে দেওয়ার অভিযোগ, কখনও বেশি টাকা নেওয়ার। এবার তো ৯৬৫ টাকার ভাড়া বেড়ে হয়ে গেল ছয় হাজার ৮৬৮ টাকা। ভারতীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওলার বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ তুলেছেন এক কলেজছাত্র।
ঘটনাটি বেঙ্গালুরুর। ভুক্তভোগী অনুরাগ কুমার সিং জানান, কলকাতা কেম্পেগৌড়া বিমানবন্দরে নামার পর ক্যাব বুক করতে গিয়ে দেখেন ভাড়া অনেক বেশি। এরপর অ্যাপ থেকে একটি মিনি ট্যাক্সি বুক করেন তিনি। এ সময় ডিসপ্লে বোর্ডে দেখতে পান ৯৬৫ টাকা ভাড়া দেখাচ্ছে।
কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর ছয় হাজার ৮৬৮ টাকা ভাড়া চেয়ে বসেন ক্যাবচালক। তা শুনে চমকে যান অনুরাগ। জানান, পুরো শহর ঘুরলেও হয়ত এত ভাড়া দিতে হত না। খবর ইন্ডিয়া টুডের।
এদিকে নিজের ফোন চেক করে অনুরাগ দেখতে পান, তার ট্রিপটাই বাতিল হয়ে গেছে। ফলে কাস্টমার কেয়ারে ট্রিপের বিষয়ে অভিযোগ করার অপশনও খুঁজে পাননি তিনি। একপযায়ে আশপাশের লোকজনের সাহায্যে দুই হাজার ১১৬ টাকায় দফারফা করেন অনুরাগ। কিন্তু কীভাবে ভাড়া এত বেড়ে গেল, এ বিষয়ে ওলার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সৌদি আরবে মদের দোকান চালু হচ্ছে