পার্বতীপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে নিজের ট্রাক্টর উল্টে আল ইমরান বাদশা (৪৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুযারি) রাত ৮টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী-মন্ডলপাড়া রাস্তার পাশে পুকুরে পড়ে এ ঘটনা ঘটে। 

আল ইমরান বাদশা উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে। 

পলাশবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল হক জানান, জমি চাষ শেষে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে যায়।

এ সময় বাদশা ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, রাত ৮টায় ট্রাক্টর নিয়ে চালক আল ইমরান বাদশা জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত