সিলেটে বিপিএল উৎসব

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম

বছর ঘুরে সিলেটের মাঠে আবার বিপিএল। স্থানীয় দল সিলেট স্ট্রাইকার্সে খেলছেন মাশরাফী বিন মোর্ত্তজা। আছেন জাতীয় দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আঞ্চলিক ক্রিকেটার জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও তানজিম হাসান সাকিব খেলায় স্থানীয়দের আগ্রহ বেশি। গত বছর প্রথমবার টুর্নামেন্টে নাম লিখিয়েই বাজিমাত করেছিল। আর তাই এবারও সমর্থকদের প্রত্যাশা ভালো কিছুর। ঢাকায় দুই ম্যাচ খেললেও দেখেনি জয়ের মুখ। কিন্তু সবার বিশ্বাস ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘুরে দাঁড়াবে স্ট্রাইকার্সরা।

আজ সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে সিলেট। মাশরাফীদের সমর্থন দিতে দুপুর থেকেই ভিড় করছেন সমর্থকরা। তার আগে মাঠে যে সাকিব আল হাসানকেও দেখা যাবে। রংপুর রাইডার্সের এই ক্রিকেটারকে মাঠ থেকে উৎসাহ দিতেও সিলেটিদের আগ্রহের কমতি নেই। লাক্কাতুরা চা বাগান এলাকার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পাড়ায় ঘুরে ঘুরে এসব ক্যামেরাবন্দী করেছেন মোশারফ হোসেন ভুবন

সিলেট স্ট্রাইকার্সের দুই সমর্থক। শান্ত জাকিরদের আজ সমর্থন দিবেন মাঠ থেকে।

বিপিএল ম্যাচের প্রথম দিনে বসেছে নানান পেশার পসরা।

আরও এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছেন মাঠজুড়ে।

বিপিএল ফ্র্যাঞ্চাইজির পতাকা। পছন্দের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছেন একজন। পাশে আবার ফিলিস্তিনের পতাকাও।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত