বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা র্পযন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে এ সময় কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানা যায়, এদিন নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমকি ৭০ শতাংশ। এ সময় ৩৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩০৩ জন।