হুথিদের হামলায় জ্বলছে ব্রিটিশ ট্যাঙ্কার 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম

ব্রিটিশ একটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এডেন উপসাগরে চালানো এই হামলার পর ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নৌ শাখা এই হামলা চালিয়েছে। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেছেন, বেশ কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সরাসরি হামলা করা হয়েছে। মূলত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচল করা জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে গত দুই মাসে সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কমেছে ৪৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপেও কমানো যাচ্ছে না বিদ্রোহী গোষ্ঠীটির হামলা। তাদের দাবি গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যকর করা। বৈশ্বিক বাণিজ্যে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা সংস্থাটি এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তার বিষয়ে সতর্ক করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত