নির্বাচনে মানুষ শেখ হাসিনার সঙ্গে ছিলেন: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:১৯ পিএম

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে মানুষ শেখ হাসিনার সঙ্গে ছিলেন। এই নির্বাচনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, দেশি-বিদেশি ষড়যন্ত্র যেন কোনোভাবেই সফল না হয়, আমাদের গণতন্ত্র উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, যেন তৃতীয় কোনো শক্তির উত্থান না ঘটে, যেন এই দেশে গণতন্ত্র বিপর্যস্ত না হয়।

আজ শনিবার (২৭ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদ মাঠে এক রাজনৈতিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীপু মনি বলেন, তাদেরকে যদি নিশ্চয়তা দেয়া হয় যে তারা নির্বাচনে জয়ী হবেন, সরকার গঠন করবেন তা হলে তারা নির্বাচন করবে। তাহলে তাদের নির্বাচনের মানে কি? খেলার মাঠে নামার আগে যদি প্রতিযোগীদের বলে দেয়া হয় যে তুমি খেলায় জিতবা, পুরস্কারটা তুমি পাবা তাহলে এ খেলা দেয়ার মানে, এইটাই পাতানো খেলা। কিন্তু নির্বাচন হচ্ছে, নির্বাচনী মাঠে যাবে মানুষের কাছে যাবে, মানুষের মতামত নিবে মানুষ তোমাকে যে রায় দেবে সে রায় তোমাকে মেনে নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত