নচিকেতার ‘কেউ নেই ভালো’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম

বাংলাদেশ থেকে প্রকাশ পেল দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার নতুন গান ‘কেউ নেই ভালো।’ গানটি লিখেছেন সালমা সুলতানা ও সুর করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা, যার পরিচালনা ছিলেন জয় শাহরিয়ার নিজেই।

নতুন এ গান প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জয় আমার পছন্দের সিঙ্গার-সং রাইটার। ওর সাথে আগেও বেশ কিছু কাজ করেছি। সালমা সুলতানার লেখায় প্রথম গাইলাম। ভালো লিখেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে গানটা। আশা করি সবার ভালো লাগবে।’

সালমা সুলতানা বলেন, ‘সাহিত্যের অন্য শাখায় কাজের পাশাপাশি গান লিখছি বেশ কিছুদিন। স্বপ্নের শিল্পীর কণ্ঠে নিজের লেখা গান একটা স্বপ্ন পূরণ।’ 

গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘নচিদা আমার মতন গানওয়ালাদের আদর্শ। উনার সাথে প্রতিবার কাজ করতে গেলেই অনেক কিছু শিখি। তাই উনার সঙ্গে কাজ আমার জন্য এক শিক্ষাসফর।’

‘কেউ নেই ভালো’ শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, আইটিউনসসহ বিশ্বজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানচিত্রটি সবাই দেখতে পারবেন আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত