আজ রবিবার (৭ ডিসেম্বর) একটি শো’য়ে গান করার কথা ছিল জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর। কিন্তু সেই শো বাতিল করে বর্তমানে হাসপাতালে ভর্তি এই সংগীতশিল্পী। হৃদ্যন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। জানা যায়, গত কয়েকদিন ধরেই নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলের শো বাতিল করতে বাধ্য হন।
এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও অসুস্থতার কারণে নচিকেতা একটি শো বাতিল করেছিলেন। তখন তার পরিবার জানিয়েছিল, গায়কের সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। এটি শীতে বেড়ে যায় এবং টানা শো করার ফলে সমস্যা আরও জটিল হয়।
নেটিজেন মাতাচ্ছেন মন্দিরা