শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:৪১ পিএম

শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এক বিবৃতি দিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। সোমবার (২৯ জানুয়ারি) পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিম এক বিবৃতিতে রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে আয়ানের বাবা শামীম আহমেদ মামলা দায়ের করায় তাকে হত্যার হুমকি দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
 
তিনি বলেন, অবিলম্বে হত্যার হুমকিদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার করতে হবে।

বিবৃতিতে বলা হয়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে উপযুক্ত চিকিৎসা সেবার অভাব ও অব্যবস্থাপনা রোগীদের জীবন হুমকির মধ্যে ফেলে চলে এলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকির অভাবের কারণেই এসব দুঃখজনক ঘটনা ঘটে চলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত