এবার নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:৫২ পিএম

রাজধানীর তুরাগ নলভোগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে হেলাল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনটিতে রাজমিস্ত্রির কাজ করতেন।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

তার বাড়ি ভোলার মনপুরা উপজেলায়। বাবার নাম নুর ইসলাম। বর্তমানে ওই ভবনেই থাকতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তাদের মাধ্যমে জানা গেছে, তুরাগ নলভোগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করে হেলাল। সকালে কাজ করার সময় ভবনটির তৃতীয় তলা থেকে একটি রড তার মাথার ওপর পড়ে। এতে মাটিতে লুটিয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তী ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লাষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত