কদমতলীতে অতিরিক্ত মদপানে রিকশাচালকের মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

রাজধানীর কদমতলীর ধোলাইপাড় এলাকায় অতিরিক্ত মদপানে রনি হোসেন (৩৭) নামে এক  রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেের জরুরী নিয়ে হেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে রনি হোসেনের ভাই মো. রবিউল্লাহ জানান, কদমতলীর ধোলাইপাড় বাজার এলাকায় তাদের বাসা। তার বাবার নাম মো. জাকির হোসেন। রনি পেশায় ব্যাটরী চালিত রিকশা চালাতো। গত দুই বছর আগে লাইজু আক্তারকে বিয়ে করে রনি। স্ত্রী লাইজু অন্তঃসত্ত্বা। চলতি মাসেই তার সন্তান হওয়ার কথা রয়েছে।

 রবিউল্লাহ আরও জানান, গত ১৪ অক্টোবর রাতে তার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে অতিরিক্ত মদ পান করে রনি। এরপর থেকে বাসায় অসুস্থ অবস্থায় ছিল। আজ সকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে  নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ধোলাইপাড় এলাকা থেকে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, অতিরিক্ত মদপান করেছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানায় অবগত করা হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত